আহ্বান -অার এস রায়হান মজুমদার তুমি আজ বন্ধু যাবে আমার সাথে। সাথী হবে চাঁদের খেয়া, ঐ দূর জোছনা। এমনি ভরা জোছনায় পায়ে পায়ে, তুমি অাজ বন্ধু যাবে আমার সাথে। জোনাকির স্নিগ্ধ আলোয় পাড়ি দিব, দূর অজানায়। যেখানে থাকবেনা কোলাহল যানজট, যেখানে থাকবেনা ইট পাথারের ইমারত। থাকবে পায়ে পায়ে তোমার নূপুরের নিক্কন ধ্বনির জোছনা ভরা রাত। যেখানে থাকবে তোমার চুলের গন্ধ ভরা নির্মল বায়ু, থাকবে প্রকৃতি সবটুকু রং মিশিয়ে আঁকা তোমার হাসিমাখা ছবি। ওগো বন্ধু তুমি যাবে সেথায়? যেখানে থাকবে মাঠের পর মাঠ, সবুজের সমাহার, থাকবে গাছের ছায়াতল মেঠো পথে পাখিদের কলকাকলি। তপ্ত দুপুরে বুনো হাওয়ায় ভেসে অাসবে কান্ত রাখালের অপূর্ব বাঁশির সুর, সেথায় হারাবো দুজন, ...